
আমি, আমিনুল হক, আপনাদেরই একজন সন্তান। পল্লবী ও রুপনগর আমার ঘর ও আমার পরিবার। এ এলাকার ভবিষ্যৎ আমি নিজের মত করে অনুভব করি। বিগত ১৭ বছর আমরা সবাই একসাথে এক কঠিন সময় পার করেছি।
যানজট, পানি ও গ্যাসের ঘাটতি, চাঁদাবাজি, মাদক আর অব্যবস্থাপনার কারণে আমাদের প্রতিদিনের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। আমাদের তরুণরা পথ হারাচ্ছে, মায়েরা নিরাপত্তাহীনতায় ভুগছে ও পরিবারগুলো স্বপ্ন হারাচ্ছে।
আমি রাজনীতি করি ক্ষমতার জন্য না, মানুষের সেবা করার জন্য। সকল মত ও চিন্তার ঐক্যতান রচনার জন্য অব্যাহত আলোচনা, মতবিনিময় এবং পারস্পারিক বোঝাপড়ার সেতুবন্ধন রচনা করে সকল প্রকার বৈষম্য ও ভেদবুদ্ধির বেড়াজাল অতিক্রম করে ভবিষ্যতে সুখী এবং নতুন সংস্কৃতি চর্চার মাধ্যমে আধুনিক, সুস্থ ও আদর্শ নগর জীবন উপহার দেওয়াই আমার স্বপ্ন।
প্রবীণের অভিজ্ঞতা আর তারুণ্যের প্রাণশক্তি কাজে লাগিয়ে শুরু করতে চাই আমাদের পথচলা। আমি বিশ্বাস করি, আপনাদের সমর্থন ও আন্তরিক সহযোগিতা এবং নিষ্কলুষ সততা ও সমতার আদর্শে উজ্জীবিত হয়ে সকলে মিলে কাজ করলে এ স্বপ্ন বাস্তবায়ন অবশ্যই সম্ভব।
-